উড়ে আসা কাপড়ে ১৫ মিনিট বন্ধ মেট্রো চলাচল
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
শ্যাওড়াপাড়া এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারে একটি কাপড় উড়ে এসে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল। ১৫ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হয় চলাচল।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২ টা ২২ মিনিটে এই ঘটনা ঘটে। পরে লাইন থেকে সেই কাপড় সরানোর পর ১২ টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এক সংবাদ বিজ্ঞপতিতে এমনটাই জানিয়েছে মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে OCS এর উপর কাপড় পড়ায় উহা অপসারণের জন্য মেট্রোরেল চলাচল ১২:২২ মিনিট হতে বন্ধ করা হয়। এখন ট্রেন চালু হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
আরও খবর
জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন
সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা