1. হোম
  2. আইন-আদালত

বহাল থাকছে বাগেরহাট ও গাজীপুরের সব আসন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
বহাল থাকছে বাগেরহাট ও গাজীপুরের সব আসন
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

বাগেরহাট ও গাজীপুরবাসীর জন্য সুখবর দিল হাইকোর্ট। এই দুই জেলার সবকটি সংসদীয় আসনই বহাল রেখেছে দেশের উচ্চ আদালত। সোমবার (১০ নভেম্বর) বাগেরহাটের ৪টি ও গাজীপুরের ৫টি সংসদীয় আসনই বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আসন পুনর্বিন্যাশ করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়।

এদিন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে, কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। 

আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।