রাজধানীর কুড়িলে ভয়াবহ আগুন
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার কুড়াতলী বাজারে রিকশার গ্যারেজ ও টিনশেডের কিছু বাসাবাড়িতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৭টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৭টা ৫৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর বসুন্ধরা কুড়াতলীতে রিকশা গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও খবর
মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন
সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা
নতুন ডিজি পেল ভূমি রেকর্ড, আরডিএ, হাইড্রোকার্বন ইউনিট ও ডিএনএ ল্যাব