1. হোম
  2. জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসা

এভারকেয়ারে পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
এভারকেয়ারে পৌঁছেছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় যুক্তরাষ্ট্র থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনায় যুক্তরাষ্ট্র থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসকের দল পৌঁছেছেন এভারকেয়ার হাসপাতালে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন মেডিক্যাল টিম।

ইতোমধ্যেই তিনি খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন বলে জানা গেছে। সিসিইউতে তারা সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর পরবর্তি চিকিৎসা কেমন হবে সেটি নিয়ে দেয়া হবে সিদ্ধান্ত।

এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার্থে এদিন বিকালে চীন থেকে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকা এসে পৌঁছাবেন বলে জানানো হয়েছে। তাদেরকেও সাবেক সচিব মো. আব্দুল খালেক ও মুঞ্জুর মোর্শেদ চৌধুরী বিমানবন্দরে স্বাগত জানাবেন।

চীনের এই পাঁচ চিকিৎসক হলেন- ডা. কাই জিয়ানফাং, ডা. ইউয়ান জিন, ডা. ঝাং ইউহুই ও ডা. মেং হং।