1. হোম
  2. জাতীয়

গুম-নির্যাতন মামলা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
ছবি: সংগৃহীত

গুম ও নির্যাতনের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদে সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ বুধবার (৩ ডিসেম্বর)৷

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে-১ এ অভিযোগ গঠনের শুনানিটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই শুনানিকে কেন্দ্র করে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন।

গত ২৩ নভেম্বর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে আদালত। পলাতক আসামিদের পক্ষে সেদিন নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স।

বিপি/এনএ