বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।ছবি- সংগৃহীত
আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এ ছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
ট্যাগ:
অন্তর্বর্তী সরকার
আরও খবর
জড়িতদের ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধ ছিল জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ: ধর্ম উপদেষ্টা
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন
সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা